সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দিনমজুর মমিনুলকে ভ্যান উপহার দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

দিনমজুর মমিনুলকে ভ্যান উপহার দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরা প্রতিনিধি।
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের শেখ আনসার আলীর পুত্র শেখ মমিনুল ইসলাম পেশায় দিন মুজুর। করোনা পরবর্তী সময়ে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন মোমিনুল। বর্তমানে তার নিয়মিত রোজগার না থাকায় অতি কষ্টে জীবন কাটাচ্ছেন মোমিনুল ও তার পরিবার। তাই নিরুপায় হয়ে বিভাগীয় কমিশনারের গণশুনানিতে উপস্থিত হয়ে সাহায্যের আবেদন করলে কমিশনার মহোদয় জেলা প্রশাসকের মাধ্যমে নগদ ছয় হাজার টাকা প্রদান করেন। স্থায়ী আয়ের পথ গড়তে পায়ে চালিত ভ্যান পাইবার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন মোমিনুল ও তার পিতা।
তার আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে তাকে একটি নতুন পায়ে চালিত ভ্যান উপহার দিয়েছেন মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির।
ভ্যান পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে জেলা প্রশাসন, সাতক্ষীরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মোমিনুল। আজ বিকাল ৩টায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের পক্ষে মোমিনুল ও তার পিতার নিকট ভ্যানগাড়িটি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মঈনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর বাপ্পী দত্ত রনি, জেলা নাজির মোঃ খাজা শাহাবুদ্দিন সহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *