সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার এসপি খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত

সাতক্ষীরার এসপি খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ
আজ ১৭ জানুয়ারি, ২০২৩ ইং তারিখ খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে রেঞ্জের ২০২২ সালের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২২ সালের ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, কাজী মনিরুজ্জামান, পিপিএম নির্বাচিত হন। শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সাতক্ষীরা সদর সার্কেল, জনাব মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ এসআই হিসাবে এসআই (নি.) শ্রী রাজীব মন্ডল, কলারোয়া থানা, সাতক্ষীরা ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে এএসআই (নি.) মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরাকে পুরস্কার প্রদান করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, জনাব নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *