সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

শ্যামনগর ব্যুরোঃ-
শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের CIMMS প্রকল্পের উদ্যোগে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে (স্থানীয় সরকার, এনজিও, সিবিও, স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন সেবাদানকারী দপ্তর- কৃষি, মৎস্য,স্বাস্থ্য ও সমাজ সেবা) ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০ টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ ও ভারত সিমান্ত এলাকায় সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (CIMMS) প্রকল্পের অধীনে অভিবাসন, আধুনিক দাসত্ব এবং পাচারের শিকার ব্যক্তি ও তার পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে (স্থানীয় সরকার, এনজিও, সিবিও, স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন সেবাদানকারী দপ্তর- কৃষি,মৎস্য,স্বাস্থ্য,সমাজ সেবা) ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন সহ ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যাগন ৷ ইউনিয়নে কার্যরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সোসাল মিডিয়া প্রতিনিধি সহ ৩০ জন অংশগ্রহনকারী সমন্বয় সভায় অংশগ্রহন করেন। শরিফুল ইসলাম (UDW- রমজাননগর) এর সঞ্চলনায় প্রকল্পের পক্ষে বিষয় ভিত্তিক উপন্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল।
সমন্বয় সভায় ইউনিয়নে অভিবাসন, আধুনিক দাসত্ব ও মানব পাচারের বর্তমান অবস্থা, ভিকটিম ব্যক্তি ও তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য (রাষ্ট্র,সরকারী সেবা দানকারী দপ্তর সমূহ, সমাজ,ব্যক্তি,এনজিও, সোসাল মিডিয়া) প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন মিসেস নেল্লা সরকার ও মি: সুজন সেন (UDW) সহ প্রমূখ ব্যক্তি বর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *