সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
গাবুরা রক্তদান সংস্থা’র প্রধান কার্যালয় উদ্বোধন

গাবুরা রক্তদান সংস্থা’র প্রধান কার্যালয় উদ্বোধন

 

মনির বাবু. নিজস্ব প্রতিবেদকঃ

শ্যামনগর উপজেলার অন্তর্গত উপকুলীয় জনপদ দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী বাজারে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন গাবুরা রক্তদান সংস্থা’র প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় গাবুরা রক্তদান সংস্থা’র সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ইউডিসি কবিরুল ইসলাম, উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আল হুদা মালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুল ইসলাম বাবু, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম মঞ্জুর হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান, ১.২.৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন রানী, ৭.৮.৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা ফরিদা খাতুন, মালীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীনসহ গাবুরা রক্তদান সংস্থা’র সদস্যবৃন্দ, অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকই।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যরা গাবুরা রক্তদান সংস্থা’র সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। এবং সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গাবুরা রক্তদান সংস্থা রক্ত দানের পাশাপাশি ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প, দুর্যোগ কালীন সময়ে সহায়তা, অসচ্ছল পরিবার ও এতিম প্রতিবন্ধী শিশুদের সহায়তাসহ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন আসছেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল ইসলাম মনির ও গাবুরা রক্তদান সংস্থা’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *