সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির শীতবস্ত্র ও স্বাস্থ্য সেবা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির শীতবস্ত্র ও স্বাস্থ্য সেবা প্রদান

মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১২নং পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন এর নেতৃত্বে দরিদ্র জনসাধারনের মধ্যে কম্বল বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

কম্বল বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহেদ আহমেদ, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, মেডিকেল অফিসার ডাঃ ফুয়াদ কবির, ওয়াহেদপুর বিওপির বিজিবি সদস্য এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি জানায় সীমান্তবর্তী এলাকায় দরিদ্র জনসাধারণের মাঝে ৫০০টি কম্বল বিতরণ এবং বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ৩০০ জন গরীব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের মাঝে কম্বল বিতরণ এবং স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড বজায় রাখবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *