সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ঝিনাইগাতীর বিষ্ণপুর বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের হিড়িক

ঝিনাইগাতীর বিষ্ণপুর বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের হিড়িক

ঝিনাইগাতীর বিষ্ণপুর বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের হিড়িক!

শেরপুর প্রতিনিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর খুররম বাজার (চরণতলা কালী মেলা মাঠ সংলগ্ন) সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত বাজারটি স্থাপনের পূর্বে তৎসংলগ্ন সরকারি কোন জায়গা না থাকায় আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার মোহাম্মদ খুররম ২৫ শতাংশ রেকডিও জমি ক্রয় করে বাংলাদেশ সরকারের নামে লিখে দেন। এরপর থেকে ওই জমির উপর টিনসেড ছাপড়া নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসলেও সেখানে কোন পাকা স্থাপনা নির্মাণ হয়নি। বাজারের ইজারাদার জনৈক রফিক ডাক্তারের যোগসাজশে সম্প্রতি ওই বাজারের সরকারি জমি বেদখলের হিড়িক পড়ে যায় বলে অভিযোগ রয়েছে।

রুবেল, এরশাদ, সুলাইমান, মাসুদ, ও শফিকুল ইসলাম ৫টি পাকা স্থাপনা নির্মাণ করছে। যাহার প্রায় ৭৫% কাজ শেষের দিকে। তাদের এ পাকা স্থাপনা নির্মাণের ফলে সরকারি বাজারটি গ্রাসের মুখে পড়ছে। অন্যান্য ব্যবসায়ীরা বাজারের সরকারি জায়গা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে বাজার ইজারাদার রফিক ডাক্তারের সাথে কথা হলে তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্যে দোকানগুলো পাকাকরণ করা হচ্ছে। এতে প্রশাসনের অনুমোদন নেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না?

সরকারি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অবৈধভাবে ঘর নির্মাণের বিষয়টি নিয়ে বাজারের ইজাদারের সাথে কথা বলুন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সাথে কথা হলে অবৈধভাবে সরকারি জমি দখল করে পাকাঘর নির্মাণের বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *