সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

কয়রায় সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১ নং কয়রা গ্রামের মৃত কছিম উদ্দিন সানার পুত্র মোঃ শফিকুল ইসলাম সানা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৪ জানুয়ারী স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূর যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হলো যে, ১নং কয়রা গ্রামের আদিবাসী সদস্য নিরঞ্জন মুন্ডার জমির ধান ঐ ইউপি সদস্যর নেতৃত্বে কেটে নেওয়া হয়। বিষয়টি নিয়ে নিরঞ্জন মুন্ডা আদালতে একটি মামলা দায়ের করেন।বর্তমানে ঐ মামলাটি তদন্তধীন রয়েছে। আমি অসহায় আদিবাসী সদস্য নিরঞ্জন মুন্ডাদের একটু সহযোগিতা করতে তাদের পাশে দাড়ালে আমাকে হযরানী করার উদ্দেশ্য এমন মিথ্যা ভিত্তীহিন অভিযোগ দিযে হযরানী করছে। ইতিমধ্যে স্থানীয় রুহুল আমিন ও সুরত সানাকে দিয়ে উক্ত ইউপি সদস্য আমার ও আমার স্ত্রী কোহিনুর বেগমের নামে একটি মিথ্যা মামলা দাযের করেছে। ঐ মামলায় যে সকল অভিযোগ আনা হয়েছে তার সাথে আমরা কোন ভাবেই জড়িত নেই। নিরঞ্জন মুন্ডার মামলাকৃত জমির ধান ঐ ইউপি সদস্যর নেতৃত্বে জোর পুর্বক কেটে নেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি আমি ও আমার স্ত্রী মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানী করার বিষয়টি উক্ত ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূরের নিকট জানতে চাইলে তিনি আমাদের বিভিন্ন অশালীন কথা বলে তাড়িয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিতে আমাদের বিরুদ্ধে এ সকল ভিত্তহীন অভিযোগ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *