সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্যের মৃত্যু

শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পে বিজিবি সদস্যের মৃত্যু

 

উপকুলীয় বার্তা ডেস্কঃ

সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দ্বায়িত্ব পালন কালিন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্নহত্যা করেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র। সহকর্মীরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। তবে অনেক আগেই তার মৃত্যু হয়েছে ডাক্তার নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্নহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানাগেছে।

এবিষয়ে ১৭ নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *