নিজস্ব প্রতিনিধিঃ
গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত ফ্রেন্ডস ক্লাবের কমিটি গঠন ও ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় ক্লাব চত্বরে সমাজ সেবক শরিফুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন ও ক্লাব শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান গাজী, ক্রীড়া সংগঠক মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মল্লিক আনোয়ার শাদাৎ, ক্রীড়া সংগঠক মোঃ রিয়াসাদ আলী ঘরামী, মোঃ জামান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, একটা সমাজ কে সুন্দর করে গড়ে তোলার জন্য যুব সমাজের ভূমিকা অনিবার্য, যুব সমাজ কে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সবাই ঐকবদ্ধ থাকা প্রয়োজন। উক্ত কমিটি’তে সভাপতি নির্বাচিত হয় জি,এম শরিফুল ইসলাম, সহ সভাপতি মোঃ আবু রাসেল, মোঃ আল আমিন ঘরামী, মোঃ বাবু ঘরামী। সাধারণ সম্পাদক জি এম মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জি,এম কামাল হোসেন, এম,ডি তৈয়বুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক জি এম মাহমুদ এলাহি, মোঃ আবু সাঈদ আকুঞ্জি, এমডি হোসাইন বিল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ মোঃ আবু সাঈদ,মোঃ ফেরদৌস আকুঞ্জি, ক্রীড়া সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ ইসতিয়াক শাহরিয়ার রাকিব,প্রচার সম্পাদক মোঃ আলি হায়দার,মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ রাজু ঘরামী, সমাজ কল্যাণ সম্পাদক, জি,এম রবিউল ইসলাম
মিলন কুমার মুন্ডা, এমডি আলতাফ হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এমডি হাসিবুল আলম পাভেল,মোঃ ইকবাল হোসেন আকাশ, মোঃ শাহরিয়ার হোসেন শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মোঃ রবিউল ইসলাম, কাজল কুমার মুন্ডা, শিক্ষা বিষয়ক সম্পাদক, জি এম তরিকুল ইসলাম, জি এম আশিকুর রহমান রাজা, অফিস সহায়ক, জি এম রাহাত হোসাইন ও জি এম আসাদুল ইসলাম। ক্লাব উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মুফতি জামাল হোসেন সালেহী।
Leave a Reply