হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন (৪১তম) বিসিএসের কর্মকর্তা সুমনা পারভীন (মিতা)। সোমবার (২৩ নভেম্বর-২৬) বিকেল ৫টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। জানা গেছে, সোমবার সকালে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেলে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতা (৪১তম) বিসিএসের কর্মকর্তা। তাঁর পরিচিতি (নং ৪১০০০১২) তাঁহার বাড়ি যশোর জেলায়। এর আগে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। কালিগঞ্জে যোগদানের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। নবাগত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে ভূমিসেবা পাবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply