সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন

রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন

এম এ হালিম।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে রাত পোহালেই পূর্ণার্থীদের বহনকারী ট্রলার সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করবে। এ উপলক্ষে পূর্ণার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বনবিভাগ।
প্রতিবছরের মতো এবারও রাস পূজাকে কেন্দ্র করে সুন্দরবনের দুবলার চরে পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে পূর্ণার্থীদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রলার প্রস্তুত রাখা, যাত্রাপথের নিরাপত্তা এবং বনবিভাগের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে। নির্ধারিত নিয়ম মেনে ট্রলার চলাচল এবং বনবিভাগের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, রাস পূজা উপলক্ষে পূর্ণার্থীদের বহনকারী ট্রলার যাত্রার জন্য বনবিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূর্ণার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে বনবিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজাকে ঘিরে ইতোমধ্যে উপকূলীয় জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বনবিভাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *