আব্দুল্লাহ আল মামুনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজা দল সাতক্ষীরা জেলা শাখার অধীন দেবহাটা উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কমিটির তালিকায় বিভিন্ন পদে ১১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে শামীম হোসেন কে সভাপতি ও শাহীন হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আজগার আলী, আজমীর হোসেন, তরিকুল ইসলাম শুভ,আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আকাশ ও তাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তানভীর। সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আকবর আলী বলেন, আমরা আশাকরি নবগঠিত এই কমিটি সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের বিরুদ্ধে ছড়িয়ে পড়া অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের মোকাবিলায় তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে।
Leave a Reply