আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম মোল্লা, পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার, এএসআই (নিঃ) ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে দেবহাটা থানার মামলা নং-০৬, তারিখ ১৪/১১/২০২৬ খ্রিঃ-এর এজাহারনামীয় আসামি মোঃ মিজানুর রহমান (২৮)-কে গ্রেফতার করা হয়। তিনি দেবহাটা উপজেলার এনামপুর গ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে।
গ্রেফতারের পর শনিবার (১৪ নভেম্বর) তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply