সংবাদ শিরোনামঃ
দেবহাটা উপজেলা সাইবার ইউজার দলের ১১সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি রাত পোহালেই নাজিমগঞ্জ বাজারে ১৩টি পদের নির্বাচনে লড়ছেন ২৮জন, তবে তারুণ্য নির্ভর কমিটি চায় ভোটাররা গাজী নজরুলকে বহিষ্কার, স্পিকার ও ইসিতে চিঠি পাঠিয়েছে জামায়াত কালিগঞ্জের মৌতলায় ৮০৩ বস্তা সার জব্দ, মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরা রেঞ্জের বিবৃতি বৃহস্পতিবার স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা
দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

আব্দুল্লাহ আল মামুন: ‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় হাঁটা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।
অনিকেত আলাম ফাউন্ডেশনের সভাপতি অনিকেত আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হুসাইন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আশফাক উজ্জামান এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রিসার্চ ফেলো মারুফ বরকত।
অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাঁটা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *