সংবাদ শিরোনামঃ
স্মার্ট হসপিটালে বৃহস্পতিবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন, উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বুধবার স্মার্ট হাসপাতালে চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার সুন্দরবনের কথিত বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক, উপকূলজুড়ে জেলেদের স্বস্তি ও আনন্দ দেবহাটায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ করল প্রশাসন আগামীকাল স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ডেঙ্গুতে মৃত্যু ইসহাক আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন, উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ

বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন, উপকূলে সুপেয় পানির সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী
(শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনীতে বৃষ্টির পানি সংরক্ষণাধারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংরক্ষণাধারের উদ্বোধন করা হয়। জেআই জেট এর অর্থায়নে,এবং বেসরকারি সংস্থা লির্ডাসের বাস্তবায়নে এ পানির প্ল্যান স্থাপন করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুমে নিরাপদ খাবার পানির অভাবে স্থানীয় বাসিন্দাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে বৃষ্টির পানি সংরক্ষণাধার স্থাপন স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানির বিকল্প উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি ধরে রেখে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এতে সুপেয় পানির সংকট মোকাবিলার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতেও সহায়ক হবে এ উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত অতিথিরা উপকূলীয় জনপদে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বৃষ্টির পানি সংরক্ষণসহ পরিবেশবান্ধব উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের ফলে বুড়িগোয়ালিনীসহ উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানির সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সংরক্ষিত পানির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এলাকাবাসী উপকৃত হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *