সংবাদ শিরোনামঃ
কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন দেবহাটায় শহীদ হোসেন আলীর পরিবারের জন্য ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘর উদ্বোধন দেবহাটায় আটজন অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করেন এসপি মুহাদ্দিস আব্দুল খালেক দরদির ১২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,নতুন দায়িত্ব পেলেন যারা কয়রায় মৎস্য ঘেরে লুটতরাজ আহত ১ ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শুক্রবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন গাবুরার মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, জলদস্যু নিয়ে এলাকাবাসীর ক্ষোভ
কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

কয়রা খুলনা প্রতিনিধি।

আদিবাসী মুন্ডা দাতাদের আর্থিক অনুদানে খুলনার কয়রা উপজেলায় মুন্ডা প্রকাশনীর উদ্যোগে মুন্ডা সম্প্রদায়ের ৮ জন সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কয়রা উপজেলার বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের কার্যালয়ে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ মুন্ডা, আদিবাসী সমাজ উন্নয়নকর্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়াল মুন্ডা ও উজ্জ্বল মুন্ডা আদিবাসী সমাজ উন্নয়নকর্মী।

এ সময় অনুদানদাতা হিসেবে উপস্থিত ছিলেন সুমন মুন্ডা, রনজিত মুন্ডা ও রবেন মুন্ডা। এ ছাড়া উপস্থিত ছিলেন সুব্রত মুন্ডা, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্ডা প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক রতন মুন্ডা।

অনুষ্ঠানে বক্তারা আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মুন্ডা প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, আদিবাসী মুন্ডা দাতাদের সহযোগিতায় আয়োজিত এ খাদ্য বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *