সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক।

গত ৩ অক্টোবর দৈনিক উপকূলীয় বার্তা অনলাইন পোর্টালসহ সাতক্ষীরা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় “আ’লীগ নেতার নেতৃত্বে জুলাই যোদ্ধাসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে বক্তব্য ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয় এবং আমাকে সাংবাদিকদের কাছে ভুলভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে বলে আমি মনে করি।

প্রকাশিত প্রতিবেদনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামে জুলাই যোদ্ধা রুবেল হোসেনসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আমার নেতৃত্ব বা সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সংবাদে আমার বিরুদ্ধে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তার সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ নেই।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সুতরাং, দৈনিক উপকূলীয় বার্তা অনলাইন পোর্টালে প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ, বিষয়টি পুনরায় যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ এবং প্রকাশিত সংবাদের মাধ্যমে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রতিবাদকারী

মোঃ আব্দুল আজিজ সরদার কাশিমাড়ী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।তারিখ: ৪ অক্টোবর ২০২৬।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *