সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের ঝুড়ি: গাছ কাটাই শেষ কথা নয়!

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের ঝুড়ি: গাছ কাটাই শেষ কথা নয়!

আব্দুল্লাহ আল মামুনঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোফাইডার (সিএইচসিপি) আবুল হোসেনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্লিনিকের সরকারি গাছ কেটে আত্মসাৎ করা থেকে শুরু করে কর্মস্থলে অনুপস্থিতি ও রোগীদের সাথে দুর্ব্যবহারের কারণে ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রের তথ্যমতে, (২০ সেপ্টেম্বর) কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণের কয়েকটি নিম গাছ কেটে ফেলেন এবং তা আত্মশাত চেষ্টা করেন সিএইচসিপি আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক গুঞ্জন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন চিকিৎসাসেবা প্রদানের কথা থাকলেও সিএইচসিপি আবুল হোসেন ক্লিনিক খোলার ব্যাপারে চরম উদাসীন। প্রায়শই ক্লিনিক বন্ধ রাখা হয় অথবা নির্ধারিত সময়ের অনেক পরে এসে সামান্য সময় থেকে চলে যান। সেবাপ্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। উপরন্তু, ক্লিনিকে ওষুধ সরবরাহে স্বজনপ্রীতি ও পছন্দের মানুষদের বেশি সুবিধা দেওয়ার মতো সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।

ক্লিনিকে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, আবুল হোসেন এর আগে যেখানে কর্মরত ছিলেন সেখানেও তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকার কারণে তাকে সেখান থেকে তাকে বদলি করে দেওয়া হয়। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত থেকে এ ধরনের কার্যকলাপ সাধারণ মানুষের পাওয়ার অধিকারকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

স্থানীয় শেখ মনি সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, আবুল হোসেন গাছ গুলো কেটে ভ্যান যোগে বাড়ি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, সেই সময় আমরা বাধা দিলে তিনি বলেন আমি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছেন বলে জানান।

এই বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন গাছ কাটার বিষয়ে স্বীকার করলেও অন্য অভিযোগ গুলো অস্বীকার করেন।

এ বিষয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিকের সম্পত্তি বিনষ্ট করা বা বিনা অনুমতিতে গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সতত্য প্রমাণ হলে আবুল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান বর্তমান সরকার গাছ রোপণের পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার জন্য কোন প্রকার লিখিত বা মৌখিক অনুমতি প্রাদন করেনি।

এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত সিএইচসিপি আবুল হোসেনকে অপসারণ করে ক্লিনিকটিতে সুষ্ঠু সেবামূলক পরিবেশ ফিরিয়ে আনা হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *