আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে দেবহাটা থানার এএসআই (নিঃ) মো. ইব্রাহিম খলিল, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিন ও এএসআই (নিঃ) রহমত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফিকুল ইসলাম উপজেলার পারুলিয়া জেলেপাড়া এলাকার মৃত শামসুর রহমান সরদারের ছেলে।
পরে গ্রেফতারকৃত আসামিকে তার বিরুদ্ধে সাজাসহ একাধিক জিআর পরোয়ানা থাকায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply