সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসা সেবা ব্যাহত ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে 

দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসা সেবা ব্যাহত ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে 

আব্দুল্লাহ আল মামুনঃ

সাতক্ষীরার দেবহাটায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) প্রশিক্ষণ কার্যক্রম চলায় বিভিন্ন এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

দেখা যায়, চলতি মাসের ১৫ ও ১৬ দুইদিন সিএইচসিপি দের ট্রেনিং। চলাকালীন সময় ঈদগাহ, ভাতশালা,খরিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে সি এইচ সিপিদের পরিবর্তে এইচ এ দের বসার কথা। তারা না বসে কমিউনিটি ক্লিনিক গুলো পুরোপুরি বন্ধ থাকে। একদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ, অন্যদিকে তারা না জানতে পেরে এসে দিয়ে যায় অন্য বেসরকারি বা সরকারি হাসপাতালে।এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়ার ওপর নির্ভরশীল নিম্নআয়ের মানুষ ও প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। কিন্তু সিএইচসিপিরা প্রশিক্ষণে থাকায় অনেক ক্লিনিকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। ফলে রোগীদের কেউ ফিরে যাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে দূরের স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি চিকিৎসকের কাছে ছুটছেন।

বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের দাবি, প্রশিক্ষণ চলাকালে বিকল্প চিকিৎসাসেবা নিশ্চিত করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম জানান, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) প্রশিক্ষণ কার্যক্রম চলায় বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম বলেন, প্রশিক্ষণ কার্যক্রম চলায় কিছু কিছু কমিউনিটি ক্লিনিক বন্ধ আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *