সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা উপকূলীয় মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরা উপকূলীয় মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার উপকূলীয় এলাকার অসচ্ছল ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভ্যান বিতরণ করা হয়েছে। ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এলজি বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার ২৪ নম্বর মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আটজন অসচ্ছল ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের হাতে ভ্যান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর (বাংলাদেশ ব্রাঞ্চ)-এর হেড অব মার্কেটিং বেনজির রাকিবুল হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্স) রেহানউদ্দিন, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন।

আয়োজকেরা জানান, উপকূলীয় এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভ্যান ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয় করতে পারবেন এবং তাঁদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বাস্তবায়নকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

এলজি অ্যাম্বাসেডর-২০২৬ হিসেবে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন। তাঁর উদ্যোগের অংশ হিসেবে উপকূলীয় মানুষের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *