সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জ প্রেসক্লাবে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রেসক্লাবে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি।

কাল্পনিক, মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অপ প্রচারের প্রতিকার চেয়ে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আবু মুসা সরদার (৪২) নামের এক ব্যবসায়ী। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামের আলহাজ্ব আকবর আলী সরদারের ছেলে।

লিখিত বক্তব্যে আবু মুসা সরদার বলেন বিষ্ণুপুরের বন্দকাটি গ্রামের মৃত রওশান আলীর ছেলে ইউনুস আলী সম্পুর্ণ পরিকল্পিত ভাবে সমাজে হেয় করতে আমাকে জড়িয়ে কাল্পনিক মিথ্যাচার ও অপ প্রচার চালাচ্ছে। আমি উপজেলার বাঁশতলা বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। আমি বরাবরই ঝামেলা এড়িয়ে চলি এবং শান্তিপূর্ণ পরিবেশে নিজ ব্যবসা পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে আসছি। অথচ মূল অভিযুক্তের সাথে আমাকেও জড়িয়ে সাজানো মামলায় জড়িয়ে হয়রানী করেই আসছে ইউনুস আলী। যেহেতু আমি ইউনুস আলীর সাথে কোনো লেনদেনে জড়িত ছিলাম না সেহেতু অহেতুক আমাকে অযথা হয়রানী ও মিথ্যাচার করার প্রতিবাদ জানাচ্ছি। বরং আমি ওই ইউনুস আলীর নিকট দোকান বাকী বাবদ ছাপ্পান্ন হাজার টাকা পাবো। পাওনা টাকা চাইতে চাইতে আমি হয়রান হয়ে যাচ্ছি। তাকে হালখাতার কার্ড দিলেএ সে হাজির হয়না। আমি সংবাদপত্রের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকার্ষণ করছি যাহাতে ইউনুস আলীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবু মুসা সরদারের ঘনিষ্টজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *