সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
বুড়িগোয়ালিনীতে পিচ সড়কে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

বুড়িগোয়ালিনীতে পিচ সড়কে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

জহিরুল ইসলাম উপকূলীয় প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কলবাড়ি থেকে নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের অভিমুখে যাওয়া সড়কে ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নতুন রাস্তা মোড় সংলগ্ন পিচ সড়কের একটি অংশে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটির ভাঙন ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বর্তমানে ভাঙন ছোট আকারে দেখা দিলেও দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এটি আরও বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে বর্ষার পানি ও যানবাহনের চাপের কারণে ভাঙন ছড়িয়ে পড়লে সড়কের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সড়কটি বুড়িগোয়ালিনী ও নীলডুমুর, গাবুরা এলাকার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সড়ক ব্যবহার করেন। পাশাপাশি নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের অভিমুখে যাতায়াতের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ভাঙন মেরামত করা না হলে সড়কের পিচ উঠে গিয়ে যান চলাচল ব্যাহত হতে পারে। এমনকি ভাঙন বড় আকার ধারণ করলে সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই প্রয়োজনীয় সংস্কারকাজ করা হলে অল্প ব্যয়ে সড়কটি রক্ষা করা সম্ভব হবে। অন্যথায় পরবর্তীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি সংস্কারে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হতে পারে।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *