সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন

দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। দেশব্যাপী মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পুকুর, জলাশয় ও একাধিক সেবামূলক প্রতিষ্ঠানকে এই পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় এই মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে প্রায় ৪শত কেজি মাছের পোনা বিতরন করা হচ্ছে। মাছের পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রকারের মাছ আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *