সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ঘেরের ভেড়িতে লাগানো ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. আশরাফুল হোসেন (৩০)। উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, চালিতাঘাটা গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন পাঁচ বিঘা জমির ঘেরের ভেড়িতে বর্ষাকালীন সবজি হিসেবে মিষ্টি কুমড়া চাষ করেন। সেখানে তিন শতাধিক মিষ্টি কুমড়ার গাছ ছিল। প্রতিটি গাছে প্রায় ১২ থেকে ১৫টি করে কুমড়া ধরেছিল। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর ঘেরের ভেড়িতে ঢুকে সবগুলো গাছ কেটে দেয়।

অভিযোগে আশরাফুল হোসেন আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে তাঁর দুই প্রতিবেশী সাইফুল সরদার ও রাসেল সরদার ঘেরের পাশে তাঁর পূর্বপরিচিত দুই ব্যক্তিকে অবস্থান করতে দেখেছেন। এ কারণে তাঁদের সন্দেহ করা হচ্ছে। তবে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি নিশ্চিত নন।

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, ঘেরের ভেড়িতে লাগানো গাছে কুমড়া ঝুলছে কিন্তু প্রতিটি গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল ইট ভাঁটায় লেবারি করেন। তিনি ৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ এবং তার ঘেরের ভেড়িতে সবজি চাষ শুরু করেন।

ভূরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলে, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে তাই বলে এমন ক্ষতি করে না। প্রশাসনের কাছে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, ‘আমার কষ্টের চাষ করা মিষ্টি কুমড়ার গাছগুলো কেটে দেওয়ায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *