সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় নিরাপদ পানির সংকট, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

কয়রায় নিরাপদ পানির সংকট, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

রিফাত হোসেন উপকূলীয় অঞ্চল প্রতিনিধি।

খুলনার কয়রা উপজেলার আমাদী ,বাগালি, মহারাজপুর ,মহেশ্বরীপুর, কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন বর্তমানে নিরাপদ পানির সমস্যার মুখোমুখি।

জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক (BARCIK) ৪ বছর মেয়াদি “এনগেজ (ENGAGE) প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কর্তৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুঁজতে এই গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়েছে।

৩১ আগস্ট সোমবার সকালে কয়রা উপজেলায় মানবকল্যাণ ইউনিটের কনফারেন্স রুমে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী, ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।

বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কয়রা মদিনা বাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, পরিবেশ সাংবাদিক রিয়াছাদ আলী, আমাদী ইউনিয়ন সি এস ও সভাপ্রধান উন্মে হাবিবা, বাগালি ইউনিয়ন সিএসও সদস্য সচিব তাপস কুমার, উত্তর বেদকাশী সি এস ও সভাপ্রধান শিফালী মুন্ডা, মহেশ্বরীপুর ইউনিয়ন সি এস ও সভাপ্রধান নাসরিন সুলতানা , আমাদি ইউনিয়ন সি এস ও সদস্য সচিব রাসেল আহমেদ, উপজেলা ও ইউনিয়ন সিএসও’ সদস্যবৃন্দ। কয়রা উপজেলা সিএসওর সদস্য সচিব মনিরুজ্জামান মনুর সঞ্চালনায়,প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, আমাদের নিজেদের সচেতন হতে হবে পানি সমস্যা আমাদের কয়রা উপজেলাতে আছে এই সমস্যার সমাধানে সবাইকে একসাথে সমন্বয়ের সাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, আমাদের সমস্যা খুঁজে বের করতে হবে এবং সমাধানে যেতে হবে, একটি ড্রাম কোন স্থায়ী কোন সমাধান নয়। নিরাপদ পানির উৎস নির্বাচন, পানির মান পরীক্ষা, রক্ষনাবেক্ষন ও স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। আমাদের এলাকায় প্রাকৃতিক জলাধার গুলো আছে সেগুলো এলাকা উপযোগী পুনঃ: খনন করা এবং সংরক্ষণ করা খুব জরুরী তাহলে হয়তোবা কিছুটা হলেও পানির সমস্যা সমাধান করা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *