সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
​দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায় হাত মৎস্য চাষীর

​দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায় হাত মৎস্য চাষীর

আব্দুল্লাহ আল মামুনঃ

​দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামে এক মৎস্য চাষীর পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে।

​ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী অরবিন্দু বিশ্বাস জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও তিনি তার চাষকৃত পুকুরটি পাহারা শেষে বাড়ি যান। রোববার সকালে খবর পান তার পুকুরে মাছ মারা যাচ্ছে। এ খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা গভীর রাতে কোনো এক সময় পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা কীটনাশক প্রয়োগ করে মাছগুলো হত্যা করে।

​এ ঘটনায় রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে গেছে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি বলে দাবি করেন অরবিন্দু বিশ্বাস। এক রাতের ব্যবধানে আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে মাথায় হাত পড়েছে এই অসহায় মৎস্য চাষীর। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

​স্থানীয়রা জানান, কঠোর পরিশ্রম করে অরবিন্দু বিশ্বাস এই পুকুরে মৎস্য চাষ করে আসছিলেন। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী।

​এ বিষয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানান, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *