সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটা থানার নবাগত ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় 

দেবহাটা থানার নবাগত ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় 

আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটা থানার নবাগত ওসি এইচ এম শাহীন এর সঙ্গে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ২৫ আগষ্ট) সকাল ১১ টায় দেবহাটা থানার ওসির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে নবাগত ওসি দেবহাটা উপজেলাকে মাদকমুক্ত ও শাস্তিময় এলাকা গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। মাদক নির্মূলের বিষয়ে জোরালো পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, মাদক শুধু সমাজকে ধ্বংস করছে না, যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের শেকড় সমাজ থেকে উপড়ে ফেলতে আমি নিজেই উপজেলার প্রতিটি স্কুল কলেজ এবং হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যুবসমাজের সঙ্গে সরাসরি কথা বলব এবং তাদের সচেতন করব।

তিনি আরো জানান, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোন অপরাধ মূলক কর্মকাণ্ড কঠোর ভাবে দমন করতে পুলিশ ও সাংবাদিকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের সাথে জড়িত কোন প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।

সভায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ দেবহাটা থানাকে অপরাধমুক্ত ও জন বান্ধব পুলিশিংয়ের রুপ দানে নবাগত ওসি এইচ এম শাহীনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, রফিকুল ইসলাম, তাসকিন আহমেদ শাওন ও জাহিদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাফেজ জি এম আব্বাসউদ্দীন( সাংবাদিক) ও ওসি তদন্ত রেজাউল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *