আটুলিয়া( শ্যামনগর) প্রতিনিধি।
স্বেচ্ছাসেবার বন্ধনকে আরো দৃঢ় করার প্রত্যয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উৎসর্গ সোসাইটির স্বেচ্ছাসেবী মিলনমেলা সোমবার (২৪ আগস্ট ) বিকাল ৩ নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
অনুষ্ঠানে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটি এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম রবিউল ইসলাম। এছাড়া সাতক্ষীরা জেলার প্রায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
এক ছাদের নিচে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের এই মিলন সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক পরিচয় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ভাবনার সুযোগ তৈরি করে। স্বেচ্ছাসেবীরা নিজেদের অভিজ্ঞতা ও সমাজকল্যাণমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজনজুড়ে ছিল পারস্পরিক সৌহার্দ্য, প্রাণবন্ত আলোচনা ও স্বেচ্ছাসেবার প্রতি নতুন উদ্দীপনা। অংশগ্রহণকারীদের মতে, ভিন্ন ভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের এমন সম্মিলন ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।
উৎসর্গ সোসাইটির ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর আয়োজন প্রশংসা কুড়িয়েছে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে। এমন আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply