সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী শেখ সাকিব আটক

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী শেখ সাকিব আটক

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ সাকিব (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট২৬) রাতে উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শেখ সাকিব কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ রবিউল ইসলামের ছেলে ও উপজেলা ছাত্রদলের বহিস্কৃত সদস্য সচিব পারভেজ ইসলামের ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলায় অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ সাকিবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে থানা পুলিশ।

ঘটনায় আটক শেখ সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এ প্রতিনিধিকে জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থেকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। থানা

পুলিশের নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কালিগঞ্জ উপজেলায় মাদক সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *