সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত প্রদান

কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত প্রদান

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শিক্ষা পরিষদ। শুক্রবার (২১ আগস্ট-২৬) সকালে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন মিলনায়তনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। মিশনের সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং হযরত খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক এ.এফ.এম. এনামুল হক, মিশনের সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম ও শিক্ষা পরিষদের আহ্বায়ক আলহাজ মো. ইউনুস। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, বই ও ফুল তুলে দেওয়া হয়। এ সময়ে মিশনের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময়ে বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল গুরুত্বপূর্ণ অর্জন হলেও জীবনের চূড়ান্ত সাফল্য নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ মো. হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *