সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে পাওয়ার ট্রিলার ফেলে দেওয়ার অভিযোগ 

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে পাওয়ার ট্রিলার ফেলে দেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে চাষাবাদ কাজে ব্যবহৃত দুটি পাওয়ার ট্রিলার পূর্ব শত্রুতার জেরে বিলের পুকুরে ফেলে দেওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন পাওয়ার ট্রিলার চালক প্রকাশ চন্দ্র মন্ডল।

গত বুধবার ১৯ শে আগস্ট বিষয়টি নিয়ে ভুক্তভোগী পশ্চিম ধুমঘাট গ্রামের সন্তোষ কুমার মন্ডলের পুত্র প্রকাশ চন্দ্র মন্ডল বাদী হয়ে একই এলাকার রবি মন্ডলের ছেলে জগদীশ মন্ডল (২২), গৌরপদ মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (২০), পতিরাম মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (২৪), শিবপদ মন্ডলের ছেলে মিলন মন্ডল (২৩) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৮ আগস্ট কৃষিজমি চাষ করে সন্ধ্যায় বিলে পাওয়ার ট্রিলার ২টি রেখে আসেন। এবং পুরায় জমি চাষ করার জন্য রাত ২টার দিকে প্রকাশ ও তার স্ত্রী দিপালী বিলে যায়। এ সময় তারা দেখতে পাই জগদীশ, জয়দেব, প্রদীপ, মিলনসহ ২/৩ জন তাদের দুটি পাওয়ার ট্রিলারের যন্ত্রাংশ খুলে নিয়ে পাওয়ার ট্রিলার দুটি দুই পুকুরে ফেলে দেয়। তাদের নিকট দেশীয় অস্ত্র থাকায় প্রকাশ ও তার স্ত্রী তাদের নিকট যেতে পারেনি। বিষয়টি জানাজানি হলে ২০শে আগস্ট সকালে স্থানীয়দের সহযোগিতায় বিলের পুকুর থেকে পাওয়ার ট্রিলার দুটি উদ্ধার করা হয়।

অভিযোগে প্রকাশ চন্দ্র মন্ডল আরও উল্লেখ করেন, জগদীশ, জয়দেব, প্রদীপ ও মিলন কিশোর গ্যাংয়ের সংক্রিয় সদস্যসহ মাদক সেবনকারী। ইতি পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে সিআর ২২৭/২৫ নং মামলা দায়ের করা হয়। মামলাকে কেদ্র করে আসামীরা তাকে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছে।

প্রকাশ মন্ডল বলেন, আমি একজন গরীব কৃষক। অনেক কষ্ট করে দুটি পাওয়ার ট্রিলার ক্রয় করে স্ত্রীকে সাথে নিয়ে ধুমঘাট এলাকার বিভিন্ন স্থানের বিলে চাষাবাদের জন্য কাজ করি। পূর্ব শত্রুতার জের ধরে জগদীশ, জয়দেব, প্রদীপ ও মিলন আমার ক্ষতি করে চলেছে। আমার আনুমানিক আশি হাজার টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া দুই দিন চাষাবাদ করতে না পারায় কৃষকদের চিন্তা বেড়ে। আমি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছি।

প্রাক্তন ইউ,পি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খুবি দুঃখ জনক। প্রশাসনের নিকট অনুরোধ করব এ ঘটনার সাথে যারা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত জগদীশ বলেন, ঘটনার বিষয়ে আমরা কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রকাশের সাথে আমাদের একটি মামলা চলমান। আমাদেরকে নতুন করে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *