সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত 

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে করণীয় শীর্ষক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত 

পাইকগাছা খুলনা প্রতিনিধি।

খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী,রাড়ুলী, কপিলমুনি,গদাইপুর,লস্কর,হরিঢালী ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন বর্তমানে জলাবদ্ধতার মুখোমুখি।

জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক (BARCIK) ৪ বছর মেয়াদি “এনগেজ (ENGAGE) প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কর্তৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুঁজতে এই গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি পরিবেশ সাংবাদিক এ্যাড এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পরিবেশ সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা সরকারি কলেজের সহকারী প্রভাষক সুস্মিতা সরকার।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক আলাউদ্দিন রাজা, মানছুর রহমান জাহিদ কাজী সোহাগ, পাইকগাছা কলেজ শিক্ষার্থী ফোরামের, শেখ সানজিদা উপজেলা সুশীল সমাজ সংগঠন সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ,সিএসও সদস্য আফজাল হোসেন,ছন্দা সুলতানা, আফরোজা বেগম, মিন্টু অধিকারী, শরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন সিএসও’ সদস্যবৃন্দ।

বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন,গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ প্রতিনিধি,স্থানীয় সরকার প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও বারসিক প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *