সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং সুশীলন-এর বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক কামরুজ্জামান কামরুল, জামায়াত নেতা জিয়াউর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেববহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, প্রকল্পের এম এন্ড ই স্পেশালিষ্ট মো. শরিফুজ্জামান , কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. মিজানুর রহমান, নিলাদ্রী বিশ্বাস, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, মোছাঃ সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন,

অনুষ্ঠানে আয়োজকরা জানান, শিশুদের শ্রমে না পাঠিয়ে তাদের শিক্ষা, নিরাপত্তা ও স্বপ্নময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শিশুদের শ্রম থেকে বিরত রেখে তাদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং শিশুর অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *