সংবাদ শিরোনামঃ
সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক

সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক

জহিরুল ইসলাম নীলডুমুর শ্যামনগর প্রতিনিধি:

সুন্দরবনে মাছ শিকার করে ফেরার পথে বন বিভাগের বিশেষ টিমের অভিযানে মাছ, মাছ ধরার জাল ও নৌকাসহ চার জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কলাগাছিয়া লেবুবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলজ কুমার দ্বীপ।

আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মৃত নেছার উদ্দিনের ছেলে মোস্তফা গাজী (৬৪), মো. শওকত গাজীর ছেলে মাহফুজুর রহমান (৪০), শামসুর গাজীর ছেলে আল আমিন গাজী (৪০) এবং মৃত মজিবর রহমানের ছেলে ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৬৭ কেজি সাদা মাছ ও চিংড়ি মাছ, মাছ ধরার জাল এবং একটি নৌকা উদ্ধার করা হয়।

আটক চার জেলেকে উদ্ধারকৃত মাছ ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মঙ্গলবার সকালে বন আইনে মামলা দায়েরের পর সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার ও বনজ সম্পদ আহরণ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *