সংবাদ শিরোনামঃ
গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন   শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কালিগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতির সভা অনুষ্ঠিত  খোলপাটুয়া নদীতে রাতের আঁধারে অবৈধ্য বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কালিগঞ্জ উপজেলা ড্রিংকিং ওয়াটার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ

গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ

গাবুরা শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নের সাধারণ মানুষের চলমান বিদ্যুৎ সমস্যা ও সেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী সোহরাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, এজিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গাবুরা ইউনিয়নের সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ সেবার নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে বিশেষভাবে লো ভোল্টেজ, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, নতুন মিটার পেতে হয়রানি এবং প্রতারক চক্রের ফাঁদে পড়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য গাবুরার মানুষকে অযথা শ্যামনগর, সাতক্ষীরা কিংবা খুলনায় দৌড়াদৌড়ি করতে হবে না। গাবুরায় অবস্থিত বিদ্যুৎ অফিস/কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিদ্যুৎ সংক্রান্ত কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে রশিদ ছাড়া টাকা না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়।

নতুন মিটারের জন্য আবেদন করতে ইচ্ছুক গ্রাহকদের সুবিধার্থে জানানো হয়, গাবুরা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে আবেদন করলে নতুন মিটারের আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে ১২নং গাবুরা ইউনিয়নের বিদ্যুৎ সেবা আরও সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। জনগণের বিদ্যুৎ সমস্যা যেন জনগণের দোরগোড়ায় থেকেই দ্রুত সমাধান করা হয়—এটাই এখন গাবুরাবাসীর প্রত্যাশা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *