সংবাদ শিরোনামঃ
কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন  সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। থানা পুলিশ লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে গেছে, জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক, তবে চালক পলাতক।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক হ্যামকো কোম্পানির ওই ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়েন আবু রায়হান। এ সময় দ্রুতগামী ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। বর্তমানে ঘাতক ট্রাকটি স্থানীয় শ্রমিক ইউনিয়নের আওতায় আটক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জব্দ করেছে ঘাতক ট্রাকটি, তবে ট্রাকের চালক পলাতক আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *