সংবাদ শিরোনামঃ
দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কালিগঞ্জ উপজেলা ড্রিংকিং ওয়াটার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে ইয়ুথ ফর বাংলাদেশ বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ
কালিগঞ্জ উপজেলা ড্রিংকিং ওয়াটার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা ড্রিংকিং ওয়াটার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট-২৬) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট ওনার্স অ্যাসোসিয়েশন (প্রস্তাবিত)-এর উদ্যোগে

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন,

পানির গুণগত মান ঠিক রেখে জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ করতে হবে।

খাদ্যে ভেজালকারীরা সবচেয়ে বড় অপরাধী। পানির অপর নাম জীবন। পানি মানবজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। তাই পানির গুণগত মান ঠিক রাখতে হবে এবং সঠিকভাবে পানি সরবরাহ করতে হবে। সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, ব্যবসা একটি হালাল উপার্জনের মাধ্যম। তাই এমন ব্যবসা করতে হবে, যা জনগণের জন্য কল্যাণকর হয়। ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকদের পানি উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং প্রত্যয় ড্রিংকিং ওয়াটারের পরিচালক শেখ নাজমুল হোসেনের সার্বিক সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার। এ সময়ে বক্তব্য রাখেন প্রত্যয় ড্রিংকিং ওয়াটার ও প্রত্যয় গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবু ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাফেজ খায়রুল বাশার, হাজী ড্রিংকিং ও পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব, রিয়াজুল ইসলাম, আব্দুর রাশেদ, কাজী ইমন হোসেন, আলহাজ্ব আবু সাঈদসহ বিভিন্ন ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টের মালিক ও ব্যবসায়ীরা।

কালিগঞ্জ উপজেলায় বর্তমানে ১১৯টি সুপেয় পানির প্রকল্প রয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় লবণাক্ত পানির সমস্যা থাকায় নিরাপদ ও সুপেয় পানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টগুলো মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকবৃন্দ জানান।

মতবিনিময় সভায় প্ল্যান্ট মালিকরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে বিএসটিআইয়ের কার্যক্রম ও বিভিন্ন প্ল্যান্ট বন্ধ করে দেওয়ার হুমকির বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সময় নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, প্ল্যান্ট পরিচালনায় সরকারি নিয়মনীতি মেনে চলা এবং প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীদের সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলো তুলে ধরতে হবে। একটি সংগঠন থাকলে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের পথ সহজ হবে। কোনো পক্ষ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিচালনা এবং নির্ধারিত মান বজায় রাখা জরুরি। একই সঙ্গে প্রশাসন ও প্ল্যান্ট মালিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাশেষে কালিগঞ্জ ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কমিটিতে প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে সভাপতি, শেখ আসিফকে সাধারণ সম্পাদক ও হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিকরা নতুন কমিটির মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *