সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন 
সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে অপতথ্য ও মনগড়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে লেখা প্রকাশ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশিত লেখাগুলোতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা সংশ্লিষ্ট নথি উপস্থাপন করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে যাচাই-বাছাই ছাড়াই জাহাঙ্গীর হোসেনকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব প্রকাশনার পেছনে ব্যক্তিগত আক্রোশ বা উদ্দেশ্য থাকতে পারে বলেও দাবি করেছেন দলিল লেখক সমিতির কয়েকজন নেতা। দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার নামে কোনো ব্যক্তিকে নিয়ে তথ্য প্রকাশের আগে তা যাচাই করা প্রয়োজন। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অভিযোগগুলোর সঠিকতা যাচাই না করে প্রচার করাকে তারা অনভিপ্রেত বলে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। এ বিষয়ে অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ। আমার ব্যাপারে আপনারা তদন্ত করুন। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ফেসবুক পেজে মনগড়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। আমি চাই, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরা হোক।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *