আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটায় মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, দোয়া, কবর জিয়ারতসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্যাপ্টেন শাহজাহান মাস্টার মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার ৮ আগষ্ট সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে কোরআন তেলাওয়াত, সকাল ১১টায় আলোচনা সভা, বাদ যোহর কবর জিয়ারত ও পরে তারাবক বিতরন করা হয়। আলোচনা সভায় মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। দেবহাটা সরকারী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজসেবক আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সিপিবির সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, সাতক্ষীরার দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই ইলাহি, জেলা বিপ্লবী ওয়ার্কাস পাটির সদস্য সচিব মুনসুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষন কমিটির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদের, সাবেক সদস্য সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা জাসদের সাবেক সাধারন সম্পাদক সুধাংশু শেখর, জেলা জাসদের সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, পুত্র ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা প্রমুখ। আলোচনা ও স্মৃতিচারণে বক্তারা মরহুমের কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী দেশ গঠনে তার আপোষহীনতার কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন। এসময় এলাকার সুধীমহল, বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ যোহর মরহুমের কবর জিয়ারত ও পরে তাবারক বিতরন করা হয়।
Leave a Reply