সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম
শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন

শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগরে গত ৬ আগস্ট সন্ধ্যায় চম্পা মল্লিককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন ভুক্তভোগী চম্পা মল্লিক।

এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার (৮ আগস্ট) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে চম্পা মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্য চলছে। এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলার রায় তার পক্ষে হয়েছে বলে দাবি করেন তিনি।

চম্পা মল্লিকের অভিযোগ, মামলার রায় তার পক্ষে যাওয়ার পর থেকেই তার স্বামী তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট সন্ধ্যায় তাকে নিয়ে একটি অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওচিত্র জোরপূর্বক ধারণ করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ফেসবুক মিডিয়ায় প্রচার করা হয়েছে। তার দাবি, ভিডিওটি তার সম্মানহানি ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তৈরি ও প্রচার করা হয়েছে।

চম্পা মল্লিক বলেন, “আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে বলে বিভিন্ন ফেসবুক মিডিয়ায় ভিডিও প্রচার করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চাই।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে চম্পা মল্লিক আরও বলেন, তিনি বর্তমানে সামাজিক ও পারিবারিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় তার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত স্বামীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ভিডিওটির প্রকৃত ঘটনা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *