সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক

কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন ব্যাটারি চালিত ভ্যানে বাড়িতে ফেরার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। ট্রাকটির চালক কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। একই সঙ্গে ঘাতক ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *