সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় মোংলার জয়মনির ঘোলে এলাকাবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে আরও প্ল্যান্ট স্থাপন করেছে কোস্ট গার্ড। কুষ্টিয়ায় জিকে ক্যানেলের ব্রিজে নেই রেলিং, মৃত্যুফাঁদে পরিণত—দ্রুত সংস্কারের দাবি দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন বাগেরহাটের শরনখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ ‎সঞ্জীব সরকার হত্যা মামলার পলাতক আসামিদের ফাঁসির দাবিতে মায়ের আকুতি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নলতায় ক্রয়কৃত জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরিতে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ! জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান 
কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আয়কর (টিআইএন), ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স নবায়ন না করা এবং অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে নলতা বাজারের এ্যাপোলো ফার্মেসি, শেখ ফার্মেসি , নলতা ফার্মেসী,কালিগঞ্জ সদরে অবস্থিত রিফাত মেডিকেল ভেটনারী মেডিকেল ফার্মেসীসহ পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট পাঁচট প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ড্রাগ কর্মকর্তা এবং কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কালিগঞ্জ থানার এএসআই গৌরাঙ্গ, এসআই রাসেলসহ পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানান, জনস্বার্থে বাজারে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের যথাসময়ে প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন এবং ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *