সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয় মোংলার জয়মনির ঘোলে এলাকাবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে আরও প্ল্যান্ট স্থাপন করেছে কোস্ট গার্ড। কুষ্টিয়ায় জিকে ক্যানেলের ব্রিজে নেই রেলিং, মৃত্যুফাঁদে পরিণত—দ্রুত সংস্কারের দাবি দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন বাগেরহাটের শরনখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ ‎সঞ্জীব সরকার হত্যা মামলার পলাতক আসামিদের ফাঁসির দাবিতে মায়ের আকুতি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নলতায় ক্রয়কৃত জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরিতে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ! জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান 
কুষ্টিয়ায় জিকে ক্যানেলের ব্রিজে নেই রেলিং, মৃত্যুফাঁদে পরিণত—দ্রুত সংস্কারের দাবি

কুষ্টিয়ায় জিকে ক্যানেলের ব্রিজে নেই রেলিং, মৃত্যুফাঁদে পরিণত—দ্রুত সংস্কারের দাবি

মনিরুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের জগতি বিআইডিসি বাজার সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালের (টেইনেজ ১৩+৬০০) জিকে ক্যানেলের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির উভয় পাশের রেলিং ভেঙে বা খুলে যাওয়ায় এটি এখন স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম এবং কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে ব্রিজটির দুই পাশে কোনো রেলিং নেই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, সাইকেলসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন এবং অসংখ্য পথচারী এই ব্রিজ দিয়ে চলাচল করছেন। সামান্য অসাবধানতা বা নিয়ন্ত্রণ হারালেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

এলাকাবাসী জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্রিজটির রেলিং নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করেন।

এলাকাবাসীর ভাষায়, “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।” তাই জনস্বার্থে দ্রুত এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *