সংবাদ শিরোনামঃ
নলতায় ক্রয়কৃত জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরিতে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ! জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান  কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ৬ আসামিকে আদালতে সোপর্দ সাতক্ষীরা বন বিভাগের জোরালো টহল সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান 

জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান 

হাফিজুর রহমান শিমুলঃ

নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কালিগঞ্জের কৃতি সন্তান মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০২ আগষ্ট) সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাথলেটিক্স মোঃ জাকির হোসেন, বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা সুকুমার দাশ বাচ্চু, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশারাত আলী, সহ সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শিমুল হোসেন ও ইমরান আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এস এম রেদাওয়ান ফেরদৌস রনি, জাকিরের গর্বিত পিতা স্বাস্থ্যকর্মী মাহবুবর রহমান, সাংবাদিক কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শেখ সলেমান মামুনসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সাংবাদিক, ক্রীড়াবিদ, সুধীজন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী এই অ্যাথলেটকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক শুভকামনার মাধ্যমে সংবর্ধিত করা হয়।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে আনা কৃতী অ্যাথলেট মোঃ জাকির হোসেন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোঃ জাকির হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং কালিগঞ্জ ও সাতক্ষীরাবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনে উৎসাহ জোগাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *