সংবাদ শিরোনামঃ
নলতায় ক্রয়কৃত জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরিতে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ! জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান  কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ৬ আসামিকে আদালতে সোপর্দ সাতক্ষীরা বন বিভাগের জোরালো টহল সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি
কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ৬ আসামিকে আদালতে সোপর্দ

কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ৬ আসামিকে আদালতে সোপর্দ

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় থানা এলাকার ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (২আগস্ট) আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালতে সোপর্দকৃতদের মধ্যে রয়েছেন তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন, তিনি পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের একটি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি।

এছাড়া নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের আব্দুল বারী পাড়ের ছেলে হাবিবুর রহমান পাড়, যিনি জিআর নং ০৭/১৯ ও জিআর নং ১২/২৪ মামলার আসামি। অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়নের আসামি মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত পঞ্চানন বিশ্বাসের ছেলে নেপাল বিশ্বাস, একই অভিযানে গ্রেপ্তার হন আক্তার হোসেন এর ছেলে শরিফুল ইসলাম, এছাড়াও আইনের সঙ্গে সংঘাতে জড়িত রতনপুরের গড়ুইমহল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, এবং গড়ুইমহল গ্রামের সাদ্দাম হোসেন গাজীর ছেলে ইলিয়াস রহমান গাজীকে আদালতে উপস্থাপন করা হয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *