সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
যশোর বেনাপোল সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২

যশোর বেনাপোল সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২

 

বেনাপোল সিমান্ত প্রতিনিধিঃ

যশোর বেনাপোল পুটখালি সীমান্তে পৃথক অভিযানে মোটরসাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিচ স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আরো দুই আসামি কৌশলে পালিয়ে গেছে বলে জানান।

শনিবার(২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে
হাফিজুর রহমান( ৩৪) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান(২১)।

পলাতক আসামিরা হলেন, পুটখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান(৩২) ও একই এলাকার জহির উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন(২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুই মোটরসাইকেল আরোহিকে গতি রোধ করতে বলা হয়। এসময় তারা মোটরসাইকেল গতি রোধ না করে পালিয়ে যায়।এবং তাদেরকে ধাওয়া করলে তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এবং সে ব্যাগের মধ্যে থেকে ১৫ পিচ স্বর্ন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই জায়গায় কিছু সময় পর একই দলের সন্দেহ ভাজন আরো দুই মোটরসাইকেল আরোহিকে গতি রোধ করা হয়। এসময় তাদের মোটরসাইকেল থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাদেরকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ১৭ পিচ স্বর্ণের বার ও মোটরসাইকেল আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং তাদেরকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *