সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
দিনের কর্মসূচিতে যেখানে অনিয়ম সেখানেই ব্যবস্থা গ্রহণ- ইউএনও শিবগঞ্জ

দিনের কর্মসূচিতে যেখানে অনিয়ম সেখানেই ব্যবস্থা গ্রহণ- ইউএনও শিবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০দিনের কর্মসূচি চলমান রয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বেশ কিছু ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্প পরিদর্শন করেন শ্যামপুর ইউনিয়ন ও শাহবাজপুর ইউনিয়নের প্রকল্পের কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য সেখানে গিয়ে প্রকল্পের কাজের দৃশ্যমান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এবং কয়েক জন অনুপস্থিত হওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দলনেতা কে শোকজ করে, কেন অনুপস্থিত তা তিন দিনের মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়।

কয়েকটি ইউনিয়নের জনসাধারণের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এর আগে ৪০ দিনের কর্মসূচি হয়েছে কিন্তু তা আমরা ভালভাবে জানতে পারিনি, তবে এবার ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সংস্কার লক্ষ্য করা যাচ্ছে এবং উল্লেখযোগ্য অতিদরিদ্র শ্রমিকরা কাজ করছে। আমরা দেখে খুব আনন্দিত হয়েছি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না। আমি অনেকগুলো ইউনিয়ন পরিদর্শন করেছি তবে যেখানে অনিয়ম পেয়েছি সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া সকল ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজ সঠিকভাবে চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *