সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক

শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক

এম এ হালিম শ্যামনগর থেকে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) মো. বাকী বিল্লাহর বিরুদ্ধে একাধিক ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে বলে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা চলছে। সর্বশেষ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের নিবন্ধনকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যক্তিগত ভিডিও প্রকাশের পর তিনি নিজেই এটিকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্ক বলে দাবি করেন এবং ১৭ জুন ২০২৬ তারিখের একটি কাবিননামাও সামনে আসে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গাবুরা ইউনিয়নের কাজী বাকী বিল্লাহ জানান, বর-কনে ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি কেবল বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ওই নিবন্ধনসহ আরও কয়েকটি বিবাহ নিবন্ধন নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর কাজী বাকী বিল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে 01711962711 শনিবার (২৫জুলাই ) সকাল থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নাই । তবে তিনি আত্মগোপনে রয়েছেন—এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিবাহ নিবন্ধন কর্তৃপক্ষের কাছে অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে কাজী বাকী বিল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *