শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের অভিযানে শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি ফেরিঘাট এলাকা থেকে ৭০ বস্তা অবৈধ ঝিনুকবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়।
মঙ্গলবার(২১ জুলাই ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের সদস্যরা নওয়াঁবেকি ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ বস্তা অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়। একই সঙ্গে ঝিনুক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মৌজে শেখের ছেলে রিপন শেখ(৩০)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিবহন করা ৭০ বস্তা ঝিনুক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ঝিনুক ও জব্দকৃত ট্রাক বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে নিয়মিত মামলা দায়েরের করে আসামি কে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বনজ ও জলজ সম্পদ আহরণ, পরিবহন ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়রা বন বিভাগের এ অভিযানের প্রশংসা করে বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ ঝিনুক আহরণ ও পাচারের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। নিয়মিত অভিযান পরিচালনা করলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply